ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ঢাবি ভর্তিতে আবেদন শুরু ৮ মার্চ

ads

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আগামী ৮ মার্চ থেকে ঢাবি ভর্তিতে আবেদন শুরু হচ্ছে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। আর ২১ মে থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।


ঢাবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠক শেষে অধ্যাপক সাদেকা হালিম বলেন, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবার ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। এর মধ্যে লিখিত ৪০ ও বহু নির্বাচনি (এমসিকিউ) ৬০ নম্বরের। এছাড়া এসএসসি ও এইচএসসি ফলের ওপর ২০ নম্বরের মূল্যায়ন থাকবে।


এর আগে ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব দিয়েছিল ডিনস কমিটি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কমিটির এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page